
বাংলাদেশের আল্ট্রা রানার পার্থ সাহা ফ্রান্সের শ্যামনিতে আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ট্রেইল রানিং প্রতিযোগিতা ‘ইউটিএমবি মন্ট-ব্লঁ ২০২৬’-এর ১০০ মাইল রেস সফলভাবে সম্পন্ন করেছেন। ১৭৩.৬ কিলোমিটার দীর্ঘ এবং ৯৭০০ মিটার এলিভেশন গেইনের এই কঠিন পাহাড়ি পথ তিনি ৪৫ ঘণ্টা ২২ মিনিট ৩৮ সেকেন্ডে পাড়ি দেন। ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ডের দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে তিনি ফিনিশলাইনে পৌঁছান।
যাত্রাপথে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে পার্থকে। ভিসা জটিলতায় রেসের মাত্র দুই দিন আগে পৌঁছানোয় তিনি পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পাননি। এছাড়া রেস চলাকালীন শারীরিক অসুস্থতা ও জ্বরে ভুগলেও অদম্য মানসিক শক্তিতে তিনি দৌড় চালিয়ে যান এবং বাংলাদেশের পতাকা উড়িয়ে ফিনিশলাইন স্পর্শ করেন।
এর আগে নেপালের ফিশটেইল ১০০ এবং থাইল্যান্ডের চিয়াং দাও ১৬০এম রেসে অংশগ্রহণ করে নিজেকে প্রস্তুত করেছেন এই অ্যাথলেট। বাংলাদেশের মতো সমতল ভূখণ্ডের একজন দৌড়বিদ হিসেবে বিশ্বের এমন চ্যালেঞ্জিং পাহাড়ি রেস শেষ করাকে দেশের ট্রেইল রানিংয়ের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পার্থের এই অর্জন নতুন প্রজন্মের দৌড়বিদদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
TANGENT editorial desk — independent news and analysis.
খেলা২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বফুটবলের বরপুত্র লিওনেল মেসি। ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হওয়া যে পথচল
খেলাফুটবল বিশ্বের কিংবদন্তি লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নীল-সাদা জার্সিতে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ও ট্রফি জয়ের পর প্রিয় এই জার্স
খেলাফুটবল বিশ্বে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জাতীয় দল থেক
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।