
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হাফিজ আশরাফুল হকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ক্লাসে অনুপস্থিতি এবং পক্ষপাতমূলক নম্বর দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। সোমবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে শতাধিক শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। দীর্ঘ টানাপোড়েনের পর রাত ১০টার দিকে হাফিজ আশরাফুল হক চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলে শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করেন। তবে শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত শিক্ষককে দিয়ে কোনো ক্লাস বা পরীক্ষা নেওয়া যাবে না এবং আগামী এক মাসের মধ্যে তাঁকে স্থায়ীভাবে বিভাগ থেকে অপসারণ করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য জানতে উপাচার্য মো. মামুন অর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
TANGENT editorial desk — independent news and analysis.
জাতীয়জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ৬.৮ শতাংশ বেড়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সোমবার প্রকাশিত এক প্রতিবেদন অনুয
জাতীয়রাজধানী ঢাকায় চলন্ত রিকশা ও অটোরিকশায় ব্যাগ টানা ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ছয় মাসে ছিনতাইকারীদের কবলে পড়ে তিন নারীর মৃত্যু হয়েছে। ব্যস্ততম সড়কগুল
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।