
ইউরোপীয় ফুটবলের দলবদল বা ট্রান্সফার উইন্ডোর শেষ দিনটি ফুটবল বিশ্বে ‘ডেডলাইন ডে’ হিসেবে পরিচিত। সাধারণত গ্রীষ্মকালীন দলবদল ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত এবং শীতকালীন দলবদল পুরো জানুয়ারি মাসজুড়ে চলে। এই উইন্ডোর শেষ ২৪ ঘণ্টা ক্লাব কর্মকর্তা, খেলোয়াড় এজেন্ট, সাংবাদিক এবং সমর্থকদের জন্য চরম উত্তেজনার সময়।
ফুটবল দলবদলে এই বিশেষ দিনটির সূচনা হয় মূলত ২০০২ সালে, যখন ফিফা খেলোয়াড় কেনাবেচার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেয়। সেই থেকে আধুনিক ফুটবলে ট্রান্সফার উইন্ডো ও ডেডলাইন ডে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্কাই স্পোর্টসের টানা ২৪ ঘণ্টার লাইভ কাভারেজ এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ফাব্রিজিও রোমানোর মতো সাংবাদিকদের আপডেটের কারণে এই দিনটি এখন ফুটবল ভক্তদের কাছে উৎসবের মতো হয়ে উঠেছে।
ডেডলাইন ডে মানেই শেষ মুহূর্তের নাটকীয়তা। মাসের পর মাস ধরে ঝুলে থাকা আলোচনা কয়েক মিনিটে সম্পন্ন হওয়া, আবার কখনো কাগজপত্র জমা দিতে দেরি হওয়া বা ফ্যাক্স মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বড় বড় ডিল ভেঙে যাওয়ার নজিরও ভুরি ভুরি। যেমন—২০১৫ সালে ডেভিড ডে হ্যেয়ার রিয়াল মাদ্রিদে যাওয়া আটকে যাওয়া বা ২০১৩ সালে পিটার ওডেমউইনগির ক্লাবে চুক্তি হওয়ার আগেই সাক্ষাৎকার দিয়ে দেওয়া। আবার ২০১৩ সালে কোনো পূর্ব সংকেত ছাড়াই মেসুত ওজিলের আর্সেনালে যোগ দেওয়া ভক্তদের জন্য ছিল বড় চমক। সব মিলিয়ে, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চলা এই ফুটবলীয় নাটকই ডেডলাইন ডেকে করে তুলেছে অনন্য ও রোমাঞ্চকর।
TANGENT editorial desk — independent news and analysis.
খেলা২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বফুটবলের বরপুত্র লিওনেল মেসি। ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হওয়া যে পথচল
খেলাফুটবল বিশ্বের কিংবদন্তি লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নীল-সাদা জার্সিতে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ও ট্রফি জয়ের পর প্রিয় এই জার্স
খেলাফুটবল বিশ্বে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জাতীয় দল থেক
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।