
দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘ভিভো ভি৮০ লাইট ৫জি’ উন্মোচন করেছে ভিভো বাংলাদেশ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানিটি জানায়, আধুনিক জীবনযাত্রার চাহিদার কথা মাথায় রেখে ফোনটিতে প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী হার্ডওয়্যার যুক্ত করা হয়েছে।
ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডুয়াল-কার্ভড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০০০ নিট এইচবিএম উজ্জ্বলতা সমর্থন করে। এর অনন্য স্কাইলাইন ক্যামেরা নকশা ডিভাইসটিকে একটি আকর্ষণীয় লুক দিয়েছে। সিল্ক সাদা ও নীল রঙে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন।
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর। ফোনটিতে ৮ জিবি এক্সটেন্ডেড র্যামের পাশাপাশি দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য রয়েছে ৭০৫০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এতে আছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট মোডযুক্ত মূল ক্যামেরা। এছাড়া আইপি-৬৮ ও আইপি-৬৯ প্রযুক্তির ফলে ফোনটি ধুলা ও পানি প্রতিরোধী।
ডিভাইসটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা। গ্রাহকদের জন্য ৯ মাস পর্যন্ত কিস্তি বা ইএমআই সুবিধাও রাখা হয়েছে।
TANGENT editorial desk — independent news and analysis.
প্রযুক্তিমহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’। গত ৩০ আগস্ট, রবিবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেক
প্রযুক্তিমহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করে যাত্রা শুরু করেছে নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। স্পেসএক্স-এর শক্তিশালী ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে এটি মহা
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।