
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। নতুন হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। হালনাগাদ প্রক্রিয়ায় নতুন করে যুক্ত হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন ভোটার। প্রকাশিত তথ্যমতে, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন। গত ১৪ মে প্রকাশিত তালিকার তুলনায় ভোটারের এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন, তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে স্থানীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
TANGENT editorial desk — independent news and analysis.
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।