
ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, রোববার রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জর্ডানের কিং হোসেন ও আল-আজরাক সামরিক ঘাঁটিতে এই অভিযান চালানো হয়। আইআরজিসির দাবি, এই হামলায় মার্কিন বাহিনীর প্রযুক্তিগত অবকাঠামো এবং যুদ্ধবিমান রাখার স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। এর আগে, হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের প্রস্তুতির অভিযোগ তুলে ইরানের লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই ঘটনায় বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইরান। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও কৌশলগত অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এই ঘটনার মধ্য দিয়ে নতুন মোড় নিল। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।
TANGENT editorial desk — independent news and analysis.
আন্তর্জাতিক১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর ভোর ৪টা ৪৫ মিনিটে পোল্যান্ডে জার্মান আক্রমণের মধ্য দিয়ে মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী ও নৃশংস অধ্যায় ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ’ শুরু হয়। হিটল
আন্তর্জাতিকউত্তর সাইপ্রাসের উপকূলে ২৬৭ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার সময় ফেরি থেকে পানিতে পড়ে যাওয়া নিজের দুই সন্তানকে চোখের সাম
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।