
মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। সোমবার (৮ জুলাই) দুপুরে ঘটা এই দুর্ঘটনায় অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘নিউ গ্রীনলাইন এক্সপ্রেস’ পরিবহনের বাসটি মাগুরা থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। বেলা সোয়া ১টার দিকে সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডান পাশের রেলিংয়ে ধাক্কা দেয় এবং পরে ঘুরে গিয়ে বাঁ পাশের রেলিংয়ে আঘাত করে উল্টে যায়। সিসিটিভি ফুটেজেও দুর্ঘটনার একই চিত্র উঠে এসেছে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। জরুরি বিভাগের চিকিৎসক তানজিম তামান্না জানান, আহতদের মধ্যে নূর ইসলাম নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
TANGENT editorial desk — independent news and analysis.
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।