
দেশের তৈরি পোশাকশিল্প খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ ব্যবস্থাপক তৈরির লক্ষ্যে ‘পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্ট বিজনেস (পিজিডি-জিবি)’ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত ৯ মাস মেয়াদি এই প্রোগ্রামে নির্বাচিত প্রার্থীদের টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে এবং আর্থিক ভাতার ব্যবস্থাও রয়েছে।
তিনটি মডিউলে সাজানো এই কোর্সে ব্যবসার মৌলিক বিষয়, শিল্প-বাণিজ্য এবং হাতে-কলমে ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হবে। অভিজ্ঞ ও নবীন—উভয় ধরনের শিক্ষার্থীরাই এতে আবেদন করতে পারবেন। অভিজ্ঞদের জন্য শুক্র ও শনিবার বা কর্মদিবসের সন্ধ্যায় এবং নবীনদের জন্য কর্মদিবসের সন্ধ্যায় ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
আবেদনের যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে ন্যূনতম ২.৫০ সিজিপিএসহ (৪.০ স্কেলে) স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ এর মধ্যে কমপক্ষে ২.৫ থাকতে হবে। এছাড়া অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের সংশ্লিষ্ট খাতে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৮ বছর হতে হবে। তবে যারা পূর্বে এসইআইপি (SEIP)-এর আওতায় কোনো প্রোগ্রামে তালিকাভুক্ত ছিলেন, তারা আবেদন করতে পারবেন না।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে (https://sicip.iba-du.edu/home) আবেদন করতে পারবেন। প্রাথমিক বাছাইয়ের পর আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
TANGENT editorial desk — independent news and analysis.
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।