
রংপুরের তারাগঞ্জ উপজেলায় রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল (৩৫) নামের দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বারাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শাহিনুর ইসলাম (২৬), শাহিন হোসেন (২৪) ও আলামিন হোসেন (৩২)। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ভিডিও ফুটেজ ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এই তিনজনের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট রাতে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় প্রদীপের কাছে থাকা একটি ব্যাগে ওষুধের গন্ধ পেয়ে এলাকাবাসী উত্তেজিত হয়ে রূপলাল ও প্রদীপকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রূপলালের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রদীপ। ঘটনার পরদিন ১০ আগস্ট রূপলালের স্ত্রী ভারতী রানী অজ্ঞাতনামা সাত শতাধিক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেন। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
TANGENT editorial desk — independent news and analysis.
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।