
যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে নতুন সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমঝোতা হয়েছে।
কূটনৈতিক সূত্রগুলোর তথ্যমতে, চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ বিমান ১৪টি উড়োজাহাজ কেনার জন্য বোয়িংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তির আওতায় প্রয়োজন অনুযায়ী আরও উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়। পরবর্তীতে, আগস্টের শেষদিকে আরও ১১টি উড়োজাহাজ কেনার বিষয়ে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা হয়। সব মিলিয়ে মোট ২৫টি উড়োজাহাজ কেনার এই পরিকল্পনা মূলত দুই দেশের বাণিজ্যঘাটতি কমানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ।
উল্লেখ্য, এপ্রিলে সম্পাদিত ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তিটির বাজারমূল্য প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। চুক্তি অনুযায়ী, ২০৩১ সালের নভেম্বরের মধ্যে প্রথম উড়োজাহাজটি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে এবং ২০৩৫ সালের অক্টোবরের মধ্যে বাকিগুলো বহরে যুক্ত হওয়ার কথা। এই উড়োজাহাজগুলো পর্যায়ক্রমে ২০৩৫ থেকে ২০৩৭ সালের মধ্যে সরবরাহ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
TANGENT editorial desk — independent news and analysis.
অর্থনীতিসরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই
অর্থনীতিজার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সভাগেন বিশাল অংকের ব্যয় সংকোচনের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের পরিচালনা ব্যয় অন্তত ১০ বিলিয়ন ইউরো কমিয়ে আনার ল
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।