
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নতুন বেতনকাঠামোর বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে চলতি সপ্তাহেই এ বিষয়ে বিধিবদ্ধ সরকারি আদেশ (এসআরও) জারি করা হবে। দীর্ঘ ১২ বছর পর বেতন স্কেল পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর পে-স্কেল পুনর্নির্ধারণ করার কথা থাকলেও দীর্ঘ সময় তা হয়নি। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান প্রভাবিত হয়েছে। বর্তমান বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে এবং ভারসাম্য বজায় রেখেই নতুন এই বেতনকাঠামো নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।
TANGENT editorial desk — independent news and analysis.
অর্থনীতিযুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে নতুন সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত দেশ
অর্থনীতিজার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সভাগেন বিশাল অংকের ব্যয় সংকোচনের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের পরিচালনা ব্যয় অন্তত ১০ বিলিয়ন ইউরো কমিয়ে আনার ল
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।