
২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দীর্ঘ সময় পর সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রাশেদ খাঁনকে নির্বাচিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। মূলত তৎকালীন জিএস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় এ পদে রাশেদ খাঁনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত কমিটির রিপোর্টে গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব অবৈধ প্রমাণিত হওয়া এবং সিন্ডিকেটের শোকজ নোটিশের সন্তোষজনক জবাব দিতে না পারায় তার ছাত্রত্ব বাতিল করা হয়। উল্লেখ্য, ২০১৯ সালের নির্বাচনে গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়েছিলেন এবং দ্বিতীয় অবস্থানে থাকা মো. রাশেদ খাঁন পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট। রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ার প্রেক্ষিতে নিয়ম অনুযায়ী পরবর্তী সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হিসেবে রাশেদ খাঁনকে জিএস হিসেবে ঘোষণা করা হয়।
TANGENT editorial desk — independent news and analysis.
জাতীয়রাজধানী ঢাকায় চলন্ত রিকশা ও অটোরিকশায় ব্যাগ টানা ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ছয় মাসে ছিনতাইকারীদের কবলে পড়ে তিন নারীর মৃত্যু হয়েছে। ব্যস্ততম সড়কগুল
জাতীয়বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হাফিজ আশরাফুল হকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ক্লাসে অনুপস্থিতি এবং পক্ষপ
জাতীয়আইফোন কেনার শখ মেটাতে নিজের ১৫ মাস বয়সী সন্তানকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে পটুয়াখালীর দশমিনার মারুফ মুন্সি (২২) নামের এক তরুণের বিরুদ্ধে। ঘটনা
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।