
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর এলাকার পাঁচ বছর বয়সী শিশু আরিফুল ইসলাম বিরল রোগ 'হাইড্রোসেফালাস'-এ আক্রান্ত। মস্তিষ্কে অতিরিক্ত তরল (সিএসএফ) জমে শিশুটির মাথা অস্বাভাবিক বড় হয়ে গেছে। এই ভারের কারণে সে একা দাঁড়াতে বা হাঁটতে পারে না। দীর্ঘ সময় ধরে সে তীব্র মাথাব্যথা ও জ্বালাপোড়ায় ভুগছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আরিফুলের সুস্থতার জন্য দুই থেকে তিন দফায় অস্ত্রোপচারের প্রয়োজন। গত ২৯ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ২১ দিন হাসপাতালে থাকার পর বর্তমানে সে দ্বিতীয় অস্ত্রোপচারের অপেক্ষায় রয়েছে।
দিনমজুর পিতা মো. মমিন আলী ও মা আয়শা বেগম অন্যের সহায়তা ও ধারদেনা করে প্রথম দফার খরচ জোগাড় করতে পারলেও বর্তমানে তারা সম্পূর্ণ অর্থশূন্য। সন্তানের চিকিৎসার ব্যয় মেটাতে তারা দেশের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতা পাঠানো যাবে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে (০১৭২৭৮৩৮৪০১ নম্বর)। এছাড়া সোনালী ব্যাংক পিএলসি, ভূরুঙ্গামারী শাখায় ‘Md Jahurul Islam’ (হিসাব নম্বর: ৫২০৩৫০১০২২০৩৮) এ ঠিকানায়ও সহায়তা প্রদান করা যাবে।
TANGENT editorial desk — independent news and analysis.
জাতীয়জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ৬.৮ শতাংশ বেড়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সোমবার প্রকাশিত এক প্রতিবেদন অনুয
জাতীয়রাজধানী ঢাকায় চলন্ত রিকশা ও অটোরিকশায় ব্যাগ টানা ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ছয় মাসে ছিনতাইকারীদের কবলে পড়ে তিন নারীর মৃত্যু হয়েছে। ব্যস্ততম সড়কগুল
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।