
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ব্রহ্মরাজপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা মন্দিরে চলছে এক ব্যতিক্রমী প্রতিমা তৈরির কর্মযজ্ঞ। শিল্পীরা দেড় লক্ষাধিক দেশলাই কাঠি ও ১০ কেজিরও বেশি রেশমি সুতা ব্যবহার করে দেবী দুর্গার পোশাক ও অলংকারে ফুটিয়ে তুলছেন নান্দনিক কারুকাজ। দূর থেকে দেখলে মনে হয় রেশমি বস্ত্র ও অলঙ্কারে সজ্জিত প্রতিমা, তবে কাছে গেলেই ধরা পড়ে এর পেছনে থাকা সূক্ষ্ম শিল্পশৈলী। প্রতিমাশিল্পী নবদ্বীপ সরকার জানান, তিন বছর আগে ভারতে এমন কাজের ধারণা পেয়ে তিনি এবার সাতক্ষীরায় এটি বাস্তবায়ন করছেন। প্রতিমাটির নকশা অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় নিখুঁতভাবে প্রতিটি কাঠি বসাতে দিন-রাত পরিশ্রম করছেন কারিগররা। গত বছর ১০০ কেজি চিনিগুঁড়া ধান দিয়ে প্রতিমা তৈরি করে ব্যাপক সাড়া পেয়েছিল এই পূজা মন্দিরটি। সেই ধারাবাহিকতায় এবার দেশলাই কাঠি ও সুতা দিয়ে প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পূজা উদ্যাপন কমিটির খরচ হচ্ছে প্রায় ৫ লক্ষ টাকা। অনন্য এই শিল্পকর্ম একনজর দেখতে প্রতিদিনই মন্দিরে ভিড় করছেন স্থানীয় দর্শনার্থীরা। আয়োজকদের আশা, গতবারের মতো এবারও দূর-দূরান্ত থেকে মানুষ এই সৃজনশীল প্রতিমা দেখতে আসবেন।
TANGENT editorial desk — independent news and analysis.
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।