
প্রয়াত জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর স্মরণে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হয়েছে ‘আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও আন্তঃইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’। গত শনিবার ইউএপির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও প্রোগ্রামিং কনটেস্ট ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ২৭০ জন শিক্ষার্থী অংশ নেন। আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) আদলে চার ঘণ্টাব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার আন্তঃকলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দল ‘দেশ’। এছাড়া ইউএপি শিক্ষার্থীদের জন্য আয়োজিত আন্তঃইউএপি প্রতিযোগিতার সিনিয়র বিভাগে ‘ইউএপি_করুটিন’ এবং জুনিয়র বিভাগে ‘দেখি!!’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন কে এম মোজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে প্রয়াত অধ্যাপকের পরিবারের সদস্য ও দেশের বিশিষ্ট শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। আয়োজনের অন্যতম লক্ষ্য ছিল নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ড. জামিলুর রেজা চৌধুরীর আদর্শ ও প্রোগ্রামিংয়ের চেতনা ছড়িয়ে দেওয়া। উল্লেখ্য, এই আয়োজনের অংশ হিসেবে ফল ২০২৪ ও স্প্রিং ২০২৫ সেমিস্টারের জন্য মোট ২০ জন শিক্ষার্থীকে ‘আইসিপিসি-জেআরসি’ বৃত্তি প্রদান করা হয়েছে।
TANGENT editorial desk — independent news and analysis.
জাতীয়জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ৬.৮ শতাংশ বেড়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সোমবার প্রকাশিত এক প্রতিবেদন অনুয
জাতীয়রাজধানী ঢাকায় চলন্ত রিকশা ও অটোরিকশায় ব্যাগ টানা ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ছয় মাসে ছিনতাইকারীদের কবলে পড়ে তিন নারীর মৃত্যু হয়েছে। ব্যস্ততম সড়কগুল
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।