
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে এক ব্যাংক এজেন্টের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে চরহাজারী ইউনিয়নের এম মজিদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আবদুর রহমান ইসলামী ব্যাংক আবু মদিনা আউটলেট এজেন্ট শাখার ইনচার্জ।
আবদুর রহমান জানান, ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলে মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার পথে একটি প্রাইভেট কারে আসা পাঁচজন ব্যক্তি তাঁর গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁর কাছে মাদক আছে বলে দাবি করে। একপর্যায়ে অস্ত্রের মুখে তাঁকে হ্যান্ডক্যাপ পরিয়ে গাড়িতে তুলে চোখ-মুখ বেঁধে মারধর করা হয়। পরে কবিরহাট উপজেলার নবীর দোকানের পাশে তাঁকে ফেলে রেখে দুর্বৃত্তরা টাকা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, কালো জ্যাকেট ও সাধারণ পোশাকে থাকা ওই পাঁচ ব্যক্তি অস্ত্র দেখিয়ে তাঁকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত শুরু করেছে। অপরাধীদের শনাক্ত ও অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
TANGENT editorial desk — independent news and analysis.
জাতীয়জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ৬.৮ শতাংশ বেড়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সোমবার প্রকাশিত এক প্রতিবেদন অনুয
জাতীয়রাজধানী ঢাকায় চলন্ত রিকশা ও অটোরিকশায় ব্যাগ টানা ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ছয় মাসে ছিনতাইকারীদের কবলে পড়ে তিন নারীর মৃত্যু হয়েছে। ব্যস্ততম সড়কগুল
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।