
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার হাজতখানায় থাকা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে ভিডিও ধারণের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেন।
জানা যায়, গত শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতির সময় ১০ জনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। আটককৃতদের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক এবং চারজন অপ্রাপ্তবয়স্ক।
আটককৃতরা হাজতখানায় থাকা অবস্থায় তাদের হাতে মোবাইল ফোন পৌঁছায় এবং তারা দলবদ্ধভাবে স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এসআই মনিরুল ইসলাম মানবিক কারণে পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোন ব্যবহারের সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়েই তারা ওই ভিডিও ধারণ করে।
এদিকে রোববার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী সংস্থা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
TANGENT editorial desk — independent news and analysis.
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।