
ভোজনরসিকদের জন্য বিন্নি চালের তৈরি খাবার বেশ জনপ্রিয়। বাড়িতে খুব সহজে সুস্বাদু বিন্নি চালের ভুনা খিচুড়ি তৈরির একটি সহজ রেসিপি নিচে দেওয়া হলো। এই খাবারটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো: ২ কাপ বিন্নি চাল, পৌনে ১ কাপ মসুর ডাল, আধা কাপ পেঁয়াজকুচি, আধা চা-চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো মরিচ গুঁড়া, ১ চা-চামচ আদা বাটা, আধা চা-চামচ রসুন বাটা, ৫টি কাঁচা মরিচ, ২টি তেজপাতা, ২ টি করে এলাচ, লবঙ্গ ও দারুচিনি, স্বাদমতো লবণ, ১ কাপের তিন ভাগের এক ভাগ তেল, পৌনে এক চা-চামচ ঘি এবং ৫ কাপ পানি।
প্রস্তুত প্রণালি: প্রথমে চাল ভালো করে ধুয়ে ৫ থেকে ৬ ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একটি হাঁড়িতে কাঁচা মরিচ বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে। পানির পরিমাণ কমে এলে কাঁচা মরিচ দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন। হাঁড়ির নিচে তাওয়া বসিয়ে দমে রাখুন। রান্না শেষ হলে ওপরে ঘি ছড়িয়ে নামিয়ে ফেলুন। গরম-গরম এই খিচুড়ি ডিম ভাজা কিংবা ভুনা মাংসের সাথে পরিবেশন করলে দারুণ স্বাদ পাওয়া যায়।
TANGENT editorial desk — independent news and analysis.
ফিচারবিকেলের নাস্তায় ভিন্নধর্মী ও সুস্বাদু খাবারের খোঁজ করলে তৈরি করতে পারেন বিন্নি চালের চপ। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমন মজাদার। উপকরণ: রান্নার জন্য প্রয়োজন
ফিচারব্রিটিশ রাজপরিবারের সাবেক বধূ প্রিন্সেস ডায়ানা কেবল সেবামূলক কাজের জন্যই বিশ্বজুড়ে সমাদৃত ছিলেন না, বরং ফ্যাশন জগতেও তিনি ছিলেন এক অনন্য নাম। তাঁর স্বতন্ত্র পোশ
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।