
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে চট্টগ্রামের মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির ধুম পড়েছে। উৎসবের দিন ঘনিয়ে আসায় ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। এখন মূলত প্রতিমার কাঠামো তৈরির কাজ চলছে। কারিগরদের কেউ খড় দিয়ে কাঠামো তৈরি করছেন, কেউ আবার পাট ও কাদা-মাটি দিয়ে প্রতিমার অবয়ব ফুটিয়ে তুলছেন। কাঠামো তৈরির পর তাতে রঙের প্রলেপ ও নিপুণ অলংকরণের কাজ শেষ করার জন্য দিন-রাত পরিশ্রম করছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রতিমার কাজ শেষ করতে দম ফেলার ফুরসত নেই কারিগরদের। প্রতিটি মণ্ডপে এখন যেন উৎসবের আমেজ শুরু হয়ে গেছে।
TANGENT editorial desk — independent news and analysis.
জাতীয়জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ৬.৮ শতাংশ বেড়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সোমবার প্রকাশিত এক প্রতিবেদন অনুয
জাতীয়রাজধানী ঢাকায় চলন্ত রিকশা ও অটোরিকশায় ব্যাগ টানা ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ছয় মাসে ছিনতাইকারীদের কবলে পড়ে তিন নারীর মৃত্যু হয়েছে। ব্যস্ততম সড়কগুল
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।