
দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও আর্থিক সংকটের প্রেক্ষিতে গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক' তাদের ব্যক্তি গ্রাহকদের আমানতের মূল টাকা (প্রিন্সিপাল অ্যামাউন্ট) ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকেরা এককালীন তাদের জমানো মূল অর্থ তুলতে পারবেন। তবে এই উত্তোলনের ক্ষেত্রে কোনো মুনাফা প্রদান করা হবে না। এই অর্থ উত্তোলনের জন্য গ্রাহকদের আগামীকাল মঙ্গলবার থেকে সংশ্লিষ্ট শাখাগুলোতে আবেদন করতে হবে।
ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী এবং মেয়াদি হিসাব (এমটিডিআর ও ডিপিএস) থেকে গ্রাহকরা তাদের মূল অর্থ বুঝে নিতে পারবেন। তবে যে সব গ্রাহক তাদের হিসাব চালু রাখবেন, তারা চুক্তির শর্ত অনুযায়ী পূর্বনির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। ব্যাংকটির অপারেশনস বিভাগের পক্ষ থেকে এই প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।
গ্রাহকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ১ সেপ্টেম্বরকে 'আস্থা পুনর্গঠন দিবস' হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিন শাখাগুলোকে সাজিয়ে গ্রাহকদের ফুল দিয়ে বরণ করা হবে এবং প্রবীণ, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হবে। উল্লেখ্য, বিভিন্ন অনিয়মের কারণে সংকটে পড়া পাঁচটি ব্যাংক মিলে গঠিত এই নতুন প্রতিষ্ঠানে প্রায় ৭৬ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। এর মধ্যে মোট ঋণের ৮৬ শতাংশই বর্তমানে খেলাপি এবং ব্যাংকটির মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি।
TANGENT editorial desk — independent news and analysis.
অর্থনীতিসরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই
অর্থনীতিজার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সভাগেন বিশাল অংকের ব্যয় সংকোচনের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের পরিচালনা ব্যয় অন্তত ১০ বিলিয়ন ইউরো কমিয়ে আনার ল
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।