
বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা উন্নত করতে ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা (২৪ লাখ মার্কিন ডলার) সমমূল্যের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সহায়তার আওতায় নবজাতকদের উষ্ণ রাখার সরঞ্জাম, শ্বাসপ্রশ্বাস সহায়তাকারী যন্ত্র, অপুষ্টির চিকিৎসায় ব্যবহৃত থেরাপিউটিক ফুড এবং টিকা সংরক্ষণের বিভিন্ন উপকরণ সরবরাহ করা হচ্ছে। মার্কিন অর্থায়নে ইউনিসেফ, এফএইচআই ৩৬০, জেপিগো এবং জেএসআই-এর মাধ্যমে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।
দূতাবাস জানায়, ইতিমধ্যে মার্কিন রাষ্ট্রদূত পঞ্চগড় জেলা হাসপাতালে সিভিল সার্জনের কাছে স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেছেন। বাংলাদেশের স্বাস্থ্যখাতকে সুদৃঢ় করা এবং ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারত্ব বজায় রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
TANGENT editorial desk — independent news and analysis.
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।