
ভিয়েতনামে চলমান ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের প্রতিনিধি সামানজার সাঈদ। প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ‘বিউটি উইথ আ পারপাস’-এ তিনি বিশ্বের শীর্ষ ২৪টি প্রকল্পের মধ্যে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের শীর্ষ ছয় প্রতিযোগীর একজন হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি। সামানজার সাঈদ তার সামাজিক উদ্যোগ ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’-এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, খাদ্য নিরাপত্তা এবং মাসিক স্বাস্থ্যবিধিসহ মোট সাতটি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন তিনি। তরুণদের স্বাস্থ্যবিধি চর্চার দূত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন এনজিও ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। এই অর্জনকে বাংলাদেশের জন্য একটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে, যেখানে সামানজার দেশের হয়ে চূড়ান্ত লড়াইয়ে নামবেন।
TANGENT editorial desk — independent news and analysis.
বিনোদনধর্মীয় বিভাজন এবং উগ্রপন্থার বিরুদ্ধে বরাবরই সোচ্চার বলিউড অভিনেত্রী শাবানা আজমি ও তাঁর স্বামী, বিশিষ্ট গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। ধর্মের ঊর্ধ্বে উঠে
বিনোদনসাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন অভিনয়শিল্পী ধর্মীয় অনুভূতির কারণ দেখিয়ে নাটক বা সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন এবং অভিনয় পেশাকে ‘ভাপ’ বা ভুল হিসেবে আখ্যা দিচ্ছেন।
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।