
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে অটোরিকশা থেকে ছিটকে পড়ে নিহত প্রধান শিক্ষক রনজিলা পারভীন (৫৬) হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত এ আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন—প্রধান আসামি পনি ওরফে প্যারা পনির, তার সহযোগী সেড্রিক জুলিয়ান এবং মোটরসাইকেলের মালিক মো. রাকিব হোসেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন। উল্লেখ্য, গত শুক্রবার ভোরে চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় এসে অটোরিকশায় যাওয়ার সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীরা রনজিলা পারভীনের ব্যাগ টান দিলে তিনি গাড়ি থেকে রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন।
TANGENT editorial desk — independent news and analysis.
জাতীয়জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ৬.৮ শতাংশ বেড়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সোমবার প্রকাশিত এক প্রতিবেদন অনুয
জাতীয়রাজধানী ঢাকায় চলন্ত রিকশা ও অটোরিকশায় ব্যাগ টানা ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ছয় মাসে ছিনতাইকারীদের কবলে পড়ে তিন নারীর মৃত্যু হয়েছে। ব্যস্ততম সড়কগুল
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।