
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই কাঠামো অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সাল পর্যন্ত তিন ধাপে মূল বেতন সমন্বয় করা হবে এবং ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সব ধরনের ভাতা কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিম্ন আয়ের কর্মীদের কথা বিবেচনায় নিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই গ্রেডের কর্মচারীরা প্রথম ধাপে ৫০ শতাংশ, দ্বিতীয় ধাপে ২৫ শতাংশ এবং তৃতীয় ধাপে অবশিষ্ট ২৫ শতাংশ বর্ধিত মূল বেতন পাবেন। অন্যদিকে, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য প্রথম ধাপে ৪০ শতাংশ, দ্বিতীয় ধাপে ৩০ শতাংশ এবং তৃতীয় ধাপে অবশিষ্ট ৩০ শতাংশ হারে মূল বেতন বৃদ্ধি পাবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৭ সালের শেষ নাগাদ মূল বেতনের এই পর্যায়ক্রমিক বাস্তবায়ন শেষ হবে এবং ২০২৮ সাল থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা একযোগে প্রদান করা হবে।
TANGENT editorial desk — independent news and analysis.
জাতীয়জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ৬.৮ শতাংশ বেড়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সোমবার প্রকাশিত এক প্রতিবেদন অনুয
জাতীয়রাজধানী ঢাকায় চলন্ত রিকশা ও অটোরিকশায় ব্যাগ টানা ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ছয় মাসে ছিনতাইকারীদের কবলে পড়ে তিন নারীর মৃত্যু হয়েছে। ব্যস্ততম সড়কগুল
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।