
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধুসভা এক বিশেষ পাঠচক্রের আয়োজন করেছে। ‘নজরুল ও রবীন্দ্রনাথ—দুই মেরু, নাকি পরিপূরক?’ শিরোনামের এই আয়োজনে বাংলা সাহিত্যের দুই দিকপাল কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, জীবনদর্শন ও তাঁদের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন শিক্ষার্থীরা।
আলোচনায় উঠে আসে, রবীন্দ্রনাথের রচনায় প্রেম, প্রকৃতি ও মানবতার জয়গান থাকলেও নজরুলের লেখায় বিদ্রোহ, সাম্য ও শোষণবিরোধী চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। দুই কবির জীবনবোধ ও শৈশবের পরিবেশ ভিন্ন হলেও মানবিকতার প্রশ্নে তাঁরা ছিলেন অভিন্ন সুরের পথিক। সঙ্গীত ও গজলের ক্ষেত্রে তাঁদের অসামান্য অবদান এবং বাংলা সাহিত্যে তা কীভাবে নতুন মাত্রা যোগ করেছে, তা নিয়েও শিক্ষার্থীরা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন।
পাঠচক্রের মূল নির্যাস ছিল—রবীন্দ্রনাথ ও নজরুল পরস্পরের বিরোধী নন, বরং তাঁদের সৃষ্টি বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। তাঁদের সাহিত্যিক পথ ভিন্ন হলেও একে অপরের প্রতি ছিল গভীর শ্রদ্ধা ও সৌহার্দ্য। গোবিপ্রবি বন্ধুসভার এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিদ্বয়ের সৃষ্টিশীল জগতকে নতুন করে জানার ও বোঝার সুযোগ তৈরি হয়েছে, যা উপস্থিত সকলের মাঝে সাহিত্যপ্রেমের এক অনন্য আবহ তৈরি করে।
TANGENT editorial desk — independent news and analysis.
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।