
সৌদি আরবের তায়েফ শহরে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মো. কামরুল জামান (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গত রোববার ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। কামরুলের পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি মুঠোফোনে স্ত্রী হালিমা বেগমের সঙ্গে কথা বলছিলেন। সে সময় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালালে প্রাণ বাঁচাতে তিনি একটি বিপণিবিতানে আশ্রয় নেন। কিন্তু হামলাকারী ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে পুনরায় গুলি করেন, এতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। এরপর হামলাকারী নিজেও নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। আড়াই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব পাড়ি দেওয়া কামরুল দুই সন্তানের জনক ছিলেন। এখনো বিদেশে যাওয়ার ঋণ পরিশোধ করতে না পারার আগেই তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয় ইউপি সদস্য আবু নাসের চৌধুরী এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তবে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান।
TANGENT editorial desk — independent news and analysis.
আন্তর্জাতিক১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর ভোর ৪টা ৪৫ মিনিটে পোল্যান্ডে জার্মান আক্রমণের মধ্য দিয়ে মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী ও নৃশংস অধ্যায় ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ’ শুরু হয়। হিটল
আন্তর্জাতিকউত্তর সাইপ্রাসের উপকূলে ২৬৭ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার সময় ফেরি থেকে পানিতে পড়ে যাওয়া নিজের দুই সন্তানকে চোখের সাম
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।