
দীর্ঘ প্রায় চার দশক পর আবারও কোল ট্রিকল চরিত্রে পর্দায় ফিরছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ১৯৯০ সালের জনপ্রিয় রেসিং সিনেমা ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তিতে তার বিপরীতে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। জানা গেছে, নতুন এই সিনেমায় হ্যাথাওয়েকে একজন রেসিং দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করবেন জনাথন লেভিন এবং প্রযোজনায় থাকছেন টম ক্রুজ, জেরি ব্রুকহাইমার ও টমি হারপার। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সালের ২ জুন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। মূলত মোটর রেসিংয়ের জগতের ওপর ভিত্তি করেই সাজানো হয়েছে নতুন এই সিনেমার গল্প। এদিকে টম ক্রুজের কর্মজীবনে ‘ডেজ অব থান্ডার’-এ ফেরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির ব্যস্ততা কমিয়ে তিনি এখন ভিন্নধর্মী ও বড় প্রজেক্টগুলোতে মনোযোগ দিচ্ছেন। অন্যদিকে, অভিনেত্রী অ্যান হ্যাথাওয়েও বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এবং একের পর এক নতুন প্রকল্পে যুক্ত হচ্ছেন।
TANGENT editorial desk — independent news and analysis.
বিনোদনপ্রয়াত কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল ‘উত্তরাধিকার’ নামক একটি প্রকল্পের মাধ্যমে। গত ১৬ আগস্ট শিল
বিনোদনভিয়েতনামে চলমান ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের প্রতিনিধি সামানজার সাঈদ। প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ‘বিউটি উইথ
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।