
পাপুয়া নিউগিনির গভীর অরণ্যে আবিষ্কৃত অবিষধর একটি নতুন সাপের প্রজাতির নাম বিশ্বখ্যাত রক ব্যান্ড ‘গানস এন রোজেস’-এর গিটারবাদক সল হাডসন, যিনি বিশ্বজুড়ে ‘স্ল্যাশ’ নামে পরিচিত, তার নামানুসারে রাখা হয়েছে। নতুন এই প্রজাতিটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘লেইল্যাফিস স্ল্যাশি’ (Leiolepis slashie)। শিকাগোর ফিল্ড মিউজিয়ামের গবেষকেরা দীর্ঘ গবেষণার পর প্রজাতিটি শনাক্ত করেন। সাপের প্রতি রক তারকা স্ল্যাশের দীর্ঘদিনের আগ্রহ ও অনুরাগের প্রতি সম্মান জানিয়ে গবেষক সারা রুয়ানে এই নামকরণের উদ্যোগ নেন। মূলত ১৯৯৪ সালে স্ল্যাশের ব্যান্ড ‘স্ল্যাশেস স্নেকপিট’ এবং ছোটবেলায় পোষা অজগর নিয়ে তার একটি বিখ্যাত ছবি গবেষকদের দারুণভাবে অনুপ্রাণিত করে। ২০০৬ সালে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির গবেষক ক্রিস অস্টিন প্রথম এই সাপটির খোঁজ পান। পরবর্তীতে জিনগত ও শারীরিক বিশ্লেষণের মাধ্যমে এটিকে সম্পূর্ণ নতুন প্রজাতি হিসেবে নিশ্চিত করা হয়। প্রায় ২৮ ইঞ্চি লম্বা লালচে-বাদামি রঙের এই নিশাচর সাপটি মূলত ছোট টিকটিকি ও সরীসৃপের ডিম খেয়ে বেঁচে থাকে। বর্তমানে নিউগিনিতে কফি চাষ ও খনি নির্মাণের ফলে এর আবাসস্থল হুমকির মুখে পড়েছে। এই আবিষ্কারের বিস্তারিত প্রতিবেদন আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘জুট্যাক্সা’ (Zootaxa)-তে প্রকাশিত হয়েছে।
TANGENT editorial desk — independent news and analysis.
ফিচারভোজনরসিকদের জন্য বিন্নি চালের তৈরি খাবার বেশ জনপ্রিয়। বাড়িতে খুব সহজে সুস্বাদু বিন্নি চালের ভুনা খিচুড়ি তৈরির একটি সহজ রেসিপি নিচে দেওয়া হলো। এই খাবারটি তৈরির জ
ফিচারবিকেলের নাস্তায় ভিন্নধর্মী ও সুস্বাদু খাবারের খোঁজ করলে তৈরি করতে পারেন বিন্নি চালের চপ। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমন মজাদার। উপকরণ: রান্নার জন্য প্রয়োজন
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।