
দেশের বাজারে আবারও কমল সোনার দাম। সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ভালো মানের প্রতি ভরি সোনা সর্বোচ্চ ৪ হাজার ৪৭৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দামের সাথে সমন্বয় করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা এখন ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকায় বিক্রি হবে। সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে; ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এখন ৫ হাজার ১৩২ টাকায় পাওয়া যাবে। উল্লেখ্য, গত দুই দফায় ভরিতে মোট ১১ হাজার ৪৮৯ টাকা দাম কমল।
TANGENT editorial desk — independent news and analysis.
অর্থনীতিযুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে নতুন সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত দেশ
অর্থনীতিসরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।