
সুস্থ থাকার জন্য শরীরে পানির ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। তবে প্রতিদিন কেবল আট গ্লাস পানি পান করলেই সবার চাহিদা পূরণ হয় না। বয়স, ওজন, শারীরিক পরিশ্রমের মাত্রা, আবহাওয়া এবং শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে প্রত্যেকের পানির চাহিদা ভিন্ন হয়। পুষ্টিবিদদের মতে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শরীরের প্রতি কেজি ওজনের জন্য ৩০ থেকে ৩৫ মিলিলিটার পানি পান করা প্রয়োজন। অর্থাৎ, ৬০ কেজি ওজনের একজন সুস্থ মানুষের প্রতিদিন প্রায় ১.৮ থেকে ২.১ লিটার পানি পান করা উচিত।
শিশুদের শরীরে পানির পরিমাণ তুলনামূলক বেশি থাকায় তাদের দ্রুত পানিশূন্যতার ঝুঁকি থাকে। অন্যদিকে, কিশোর-কিশোরীদের শারীরিক বৃদ্ধি এবং খেলাধুলার চাহিদার কারণে তাদের বাড়তি পানির প্রয়োজন হয়। গর্ভবতী নারীদের অতিরিক্ত ৩০০ মিলিলিটার এবং দুগ্ধদানকারী মায়েদের ৭০০ থেকে ১০০০ মিলিলিটার বাড়তি পানি পান করা জরুরি। এছাড়া জ্বর, ডায়রিয়া বা বমির মতো অসুস্থতায় পানির চাহিদা বেড়ে যায়। বয়স্ক ব্যক্তিদের তৃষ্ণার অনুভূতি কমে আসায় সচেতনভাবে পর্যাপ্ত পানি পান করা উচিত। তবে কিডনি রোগীদের ক্ষেত্রে পানি পানের পরিমাণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে।
অতিরিক্ত পানি পান করাও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, যা রক্তে সোডিয়ামের মাত্রা কমিয়ে দেয়, কিডনির ওপর চাপ সৃষ্টি করে এবং শরীর ফুলে যাওয়ার মতো সমস্যার কারণ হতে পারে। তাই নিজের শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী পরিমিত পানি পান করাই সুস্থ থাকার প্রধান শর্ত।
TANGENT editorial desk — independent news and analysis.
ফিচারভোজনরসিকদের জন্য বিন্নি চালের তৈরি খাবার বেশ জনপ্রিয়। বাড়িতে খুব সহজে সুস্বাদু বিন্নি চালের ভুনা খিচুড়ি তৈরির একটি সহজ রেসিপি নিচে দেওয়া হলো। এই খাবারটি তৈরির জ
ফিচারবিকেলের নাস্তায় ভিন্নধর্মী ও সুস্বাদু খাবারের খোঁজ করলে তৈরি করতে পারেন বিন্নি চালের চপ। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমন মজাদার। উপকরণ: রান্নার জন্য প্রয়োজন
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।