
যুক্তরাষ্ট্র থেকে নতুন করে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ। দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে এ বিষয়ে একটি ‘অভূতপূর্ব চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। তবে নতুন চুক্তির আওতায় ঠিক কতটি উড়োজাহাজ কেনা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সম্প্রতি তিন দিনের বাংলাদেশ সফর শেষে সার্জিও গর জানান, এই চুক্তি দুই দেশের মধ্যকার বাণিজ্যিক অংশীদারত্ব ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর আগে, চলতি বছরের এপ্রিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর আধুনিকীকরণের অংশ হিসেবে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য প্রায় ৪৫ হাজার কোটি টাকার একটি চুক্তি সম্পন্ন হয়েছিল। নতুন এই চুক্তির ফলে বাংলাদেশের উড়োজাহাজ কেনার সংখ্যা আগের পরিকল্পনার চেয়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
TANGENT editorial desk — independent news and analysis.
অর্থনীতিযুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে নতুন সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত দেশ
অর্থনীতিসরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই
এলডিসি উত্তরণ আমাদের জন্য যেমন গৌরবের, তেমনই এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের নীতিগত সংস্কার দরকার।
নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে আশা করি।